চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাম্বুলায় নতুন উপাখ্যানের প্রত্যাশা

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৯:৫১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলংকা থেকে: জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি নিয়ে শ্রীলংকার ডাম্বুলায় শনিবার শুরু হচ্ছে ‘আমান-কেম বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ’। তিন ম্যাচের সিরিজের প্রথম দিনরাত্রির ম্যাচ বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে।

শুক্রবার ডাম্বুলা স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুশীলনের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি জানিয়েছেন শ্রীলংকার মাটিতে লংকান সিংহের বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় তাদের একমাত্র লক্ষ্য।

সাদা পোশাক ও লাল বলের টেস্ট লড়াইয়ের পর এবার সাদা বল আর রঙিন পোশাকে বাংলার বাঘ আর লংকার সিংহের ওয়ানডে লড়াই। ডাম্বুলায় শেষ বিকেলের অনুশীলনে দারুণ চাঙ্গা ছিল টাইগার শিবির। শততম টেস্টে জয়, ২০১৩ সালে শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজে ১-১ এ ড্র করা, সবকিছুতেই অনুপ্রেরণা খুঁজছে লাল-সবুজ।

দুদলের ৩৮ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটিতে। ২০১৩ তে পাল্লেকেল্লে ম্যাচের জয় ছিলো শ্রীলংকার মাটিতে মেজবানদের বিরুদ্ধে প্রথম। এবার প্রথম সিরিজ জয়ের টার্গেট মাশরাফি ও তার দলের।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয়ে শ্রীলংকা, সাতে বাংলাদেশ। শ্রীলংকাকে ৩-০তে হারালে দুদলই ৯৬ পয়েন্ট নিয়ে  দাঁড়াবে একই সিঁড়িতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হবে সেরা প্রস্তুতি। বোলিং আক্রমণে জোর বাড়াতে শেষ মুহূর্তে ডাম্বুলায় দলের সঙ্গে যোগ দিয়েছেন অফস্পিনার মেহেদি মিরাজ। শেষ সময়ের অনুশীলনে আছেন সাকিব, তামিম, মোস্তাফিজসহ পুরো দল।

অন্যদিকে টেস্ট সিরিজের পর ইনজুরিতে কাবু শ্রীলংকা। টেস্ট অধিনায়ক হেরাথ নেই, নেই তার পূর্বসূরি ম্যাথুজ। কুশাল পেরেরাও বাদ পড়েছেন ইনজুরিতে। নিজেদের মাঠে বরাবরের বিপজ্জনক দল শ্রীলংকা মরণকামড় দিতে তৈরি, জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা।

Reneta

ডাম্বুলার চোখ জুড়ানো রনগিরি স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড অবশ্য ভালো নয়, ২০১০’র এশিয়া কাপে খেলা তিনটি ম্যাচের সবকটিতে হার লাল-সবুজ এবার সাফল্যের নতুন উপাখ্যান লিখতে চায়।

বিস্তারিত ভিডিওতে:

https://youtu.be/POjD7heAag8

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT