চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবে মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার মিশনে নেমেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে হারলে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ হাতছাড়া হবে মাশরাফীর দলের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে নেমেছেন ২০০তম ওয়ানডে।

বাংলাদেশ: ৭১/৩ (১৬)

মাসদুয়েক আগেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডের ‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবের খাতা খুলেছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার তাতে নাম লেখালেন মিডলঅর্ডারের ভরসা মুশফিক।

Banglabid

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে দল। মুশফিকও আলো ছড়াতে পারেননি নেপিয়ারে। দারুণ ফর্মে থাকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ক্রাইস্টচার্চেও নেমে যেতে হল দ্রুতই, তামিম ও লিটন দ্রুত সাজঘরে ফেরায়।

মুশফিকের ওয়ানডে অভিষেক ২০১৬ সালের আগস্টে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এক যুগেরও বেশি সময়ে হয়ে উঠেছেন জাতীয় দলের ভরসা। দীর্ঘ সময়ে স্মরণীয় সব পারফরম্যান্সে সাজিয়েছেন ক্যারিয়ার।

মাইলফলকের আগের ম্যাচ পর্যন্ত ওয়ানডেতে ৫,৩৫১ রান মুশফিকের, গড় ৩৪.৭৪। আছে ৬টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি। সেরা ইনিংস ১৪৪ রানের, গত এশিয়া কাপে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। নামের পাশে ১৬৪ ক্যাচ ও ৪২টি স্টাম্পিং আছে উইকেটরক্ষক হিসেবে।

Reneta

ডাবল ক্লাবে বাংলাদেশের মাশরাফীই প্রথম। গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুইশ ওয়ানডের মাইলফলকে নাম লেখান টাইগার অধিনায়ক। দলের অন্য সিনিয়রদের মধ্যে মাহমুদউল্লাহ খেলে ফেলেছেন ১৬৯ ওয়ানডে। তার থেকে খানিকটা এগিয়ে তামিম ইকবাল ১৮৭ ওয়ানডে।

চোটে বাইরে থাকা সাকিব আল হাসানও আছেন ডাবল ক্লাবে নাম লেখানোর খুব কাছে, তার নামের পাশে ১৯৫ ওয়ানডে খেলার কীর্তি। আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল আছেন ১৭৭ ওয়ানডে নিয়ে। নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বপ্ন দেখছেন আবারও একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদায় কবি আল মাহমুদ

পরবর্তী

ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

পরবর্তী

ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

মিঠুন-সাব্বিরের প্রতিরোধে বাংলাদেশের ২২৬

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT