ডাচ-বাংলা চেম্বার অফ কমার্সের সভাপতি হাসান খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিখোঁজ হওয়ার পর রোববার ধানমন্ডি থানায় একটি জিডি করা হয়েছে। এতে বলা হয়, “হাসান খালেদ শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে
আসেননি।”
৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমণ্ডির ৪/এ নম্বর রোডের একটি বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন।
নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনে তার অফিস।
পুলিশ জানিয়েছে, তারা হাসানকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








