বাংলাদেশ

‘নিখোঁজ’ ডাচ-বাংলা চেম্বার সভাপতির লাশ উদ্ধার

‘নিখোঁজ’ ডাচ-বাংলা চেম্বার সভাপতির লাশ উদ্ধার

‘নিখোঁজ’ ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসান খালেদের (৫৪) লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয়।

কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ জানান, লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।

নিখোঁজ হওয়ার পর ধানমন্ডি থানায় একটি জিডি করা হয়। এতে বলা হয়, ‘হাসান খালেদ শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।’

৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমণ্ডির ৪/এ নম্বর রোডের একটি বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনে তার অফিস।

বিষয়:হাসান খালেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…