চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারদের হালকা নীল মাস্কে করোনা বাঁচে ৭ দিন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনা ভাইরাসের গতি-প্রকৃতি নিয়ে নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ। ডাক্তারদের ব্যবহ্নত মাস্কের উপরে করোনা জীবাণু ৭দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর ফ্রীজের মধ্যে বাঁচে আরও অনেকসময়।

গত সপ্তাহে “বিভিন্ন পরিবেশে করোনা ভাইরাসের স্থায়ীত্ব” শিরোনামের গবেষণা প্রতিবেদনটির সংক্ষিপ্ত প্রকাশিত হলেও বর্তমানে তা অনলাইনে উন্মুক্ত করে দিয়েছেন তারা।

গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডাক্তারদের ব্যবহ্নত নীল রংয়ের মাস্কে করোনা ভাইরাস ৭ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেসব ডাক্তার ও চিকিৎসাকর্মী তাদের মাস্ক বারবার ব্যবহার করে থাকেন, তাদের সতর্ক হতে বলা হয়েছে। বিশেষ নিয়মে ওইসব মাস্ক ধুয়ে ফেলার পরামর্শও দেয়া হয়েছে।

করোনার জীবনকাল সর্ম্পকে বলা হয়েছে, করোনা ভাইরাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৪ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। ওই ধরণের তাপমাত্রা সাধারণ গ্রীষ্মকালের সবচেয়ে খারাপ সময়গুলোতে দেখা যায়। সে হিসেবে এই ভাইরাস সাউথ এশিয়া, সাউথ আমেরিকা এবং বিশ্বের যেকোনো প্রান্তের গরম এলাকায় সহজেই বেঁচে থাকতে পারে।

ঠান্ডার মধ্যে করোনার স্থায়ীত্ব বিষয়ে বলা হয়েছে, গৃহস্থালীতে ব্যবহ্নত ফ্রিজারের মধ্যে ৪ ডিগ্রী বা তারচেয়ে কম তাপমাত্রায় করোনা ভাইরাস ২ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। চীনের উহানের ঠান্ডা আবহাওয়া ও কানাডা-স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর আবহাওয়া করোনার স্থায়ীত্ব বাড়িয়ে দেয়। খাবারের সঙ্গে করোনা অনেকটা সময় ধরে বাসা-বাড়িতে অবস্থান করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গরম পানিতে গোসলের পরেও ১০ মিনিট পর্যন্ত করোনা ভাইরাসের বেঁচে থাকার রেকর্ড দেখেছেন গবেষকরা। তবে গরম পানি ও গরম চা-কফি, ৭০ ডিগ্রী সেলসিয়াসের উপরে হলে সহজেই ভাইরাসকে মেরে ফেলতে পারছে।

Reneta

এছাড়া সাদা কাগজ বা টিস্যু পেপারের উপরে ভাইরাস ৩০ মিনিট বেঁচে থাকতে পারে বলে সেগুলো সাবধানে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে। পরিধানযোগ্য কাপড়ের উপরে একদিন, স্টিল সামগ্রীর উপরে ৪দিন পর্যন্ত বাঁচে করোনা ভাইরাস।

ডাক্তারের ব্যবহার্য মাস্ক ছাড়াও বিভিন্ন স্থানে থাকা করোনা ভাইরাস মেরে ফেলতে পানি ও সাবান মিশ্রিত দ্রবণ ব্যবহারের নির্দেশনা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। ওইসব মাস্ক একবার ব্যবহারের জন্য তৈরি হলেও অনেক সাধারণ মানুষ সেগুলো বারবার ব্যবহার করে থাকেন।

বিশেষজ্ঞদের মতে ভাইরাস মেরে ফেলার ১:৪৯ পদ্ধতি অবলম্বন করলে ভাল ফল পাওয়া যায়। এক টেবিল চামচ সাবান বা ব্লিচিং পাউডারের সঙ্গে ৪৯ টেবিল চামচ পানি মিশিয়ে তৈরি দ্রবণ দিয়ে জিনিসপত্র পরিস্কার করলে এবং বিভিন্ন জায়গায় স্প্রে করলে করোনা জীবাণু ধ্বংস হয় বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখের বেশি আক্রান্ত এবং ২১ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

পরবর্তী

করোনা: ৪ এপ্রিল পর্যন্ত জুয়েলারি দোকান বন্ধ

পরবর্তী
ফাইল ছবি

করোনা: ৪ এপ্রিল পর্যন্ত জুয়েলারি দোকান বন্ধ

করোনাকালে ‘রিয়েল হিরো’দের পাশে শোয়ার্জনেগার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT