বিনোদন

ডাক্তার হওয়ার পথে থমকে গেলেন মিরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

শহীদ কাপুরের স্ত্রী মিরা রাজপুতের ইচ্ছা ছিল সার্জারির ডাক্তার হবেন। সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন। কিন্তু পড়াশোনায় সময় দিতে না পারায় থমকে যেতে হলো তাকে।

মিরা বলেন, ‘স্কুল এবং কলেজের ফলাফল ভালো ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তাই হাসপাতালে ইন্টার্নশিপ করেছি। সার্জারির ডাক্তার হওয়ার ইচ্ছা থাকায় ১৩-১৪টি সার্জারিও দেখেছি উপস্থিত থেকে। এরপর আমি বুঝলাম পড়াশোনায় যতটুকু সময় দেয়া জরুরী, ততোটা দিতে পারছি না।’ অবশ্য মিরা জানিয়েছেন ভবিষ্যতে আবার পড়া শুরু করার ইচ্ছা আছে তার।

২২ বছর বয়সী মিরা এখন এক বছর বয়সী কন্যা মিশার মা। মিরা জানিয়েছেন ক্যারিয়ার কিংবা পড়াশোনা নিয়ে তি নি আবারও ভাববেন। তবে তা এখনই না। আরও একটি সন্তান নেয়ার পরে ওসব নিয়ে ভাববেন তিনি। ইন্ডিয়া টুডে।

 

বিষয়:ডাক্তার মিরা রাজপুত মিশা শহীদ কাপুর সার্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…