চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তার না পেয়ে মধ্যরাতে ক্লিনিকের সামনের রাস্তায় সন্তান প্রসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ সদর উপজলোর বোড়াশী গ্রামে মধ্যরাতে ক্লিনিকের সামনের রাস্তায় সন্তান প্রসব করেছেন রোজিনা নামে এক প্রসূতি। পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও নার্স সেসময় ঘুমিয়ে ছিলেন। শত ডাকাডাকির পরও ঘুম ভাঙেনি তাদের।

ওই নারীর স্বামী নিয়ামুল শেখ জানিয়েছেন: স্ত্রী রোজিনার সন্তান প্রসবের যন্ত্রনায় ওই এলাকার আশপাশের লোকজন রাস্তায় ছুটে আসলেও ঘুম থেকে ওঠেননি চিকিৎসক অনুপ কুমার ও নার্স ইতি রানী।

এ ঘটনার প্রতিবাদ ও ডাক্তার-নার্সের বিচারের দাবিতে ফুসে উঠেছে গোপালগঞ্জ জেলা শহর। ঘটনাটি ঘটেছে জেলা শহরের ঘুল্লিবাড়ী মোড়ের অদুরে ডাক্তার অনুপ কুমারের মালিকানাধীন মালঞ্চ ক্লিনিকে।

পারিবারিক সূত্রে জানা যায়: গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের নিয়ামুল শেখের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রোজিনা বেগম সোমবার রাত ১১টার পরে অসুস্হ হয়ে পড়ে। সেসময় পূর্ব পরিচিত ডাক্তার অনুপ কুমারের ঘুল্লিবাড়ী মোড়ের মালঞ্চ ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। রাত সাড়ে ১২টার দিকে ক্লিনিকের সামনে পৌঁছলে রোজিনার সন্তান প্রসবের ব্যথা মারাত্মক আকার ধারণ করে।

এসময় নিয়ামুল ও পরিবারের লোকজন ডাক্তার ও নার্সকে ডাকাডাকিসহ দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে। তাদের চিৎকারে পাশের বাসা-বাড়ীর লোকজন ছুটে এলেও ঘুম ভাঙেনি ডাক্তার অনুপ ও নার্স ইতি রানীর।

এক সময় রোজিনা রাস্তার উপর সন্তান প্রসব করেন। ঘটনার পর উত্তেজিত জনতা ডাক্তারের বাড়ি ভাঙচুর করতে গেলে এলাকাবাসী বাধা দেয়।

Reneta

ঘটনার সত্যতা জানতে চেয়ে ডাক্তার অনুপ কুমারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন: রাত ১টার পর অন্তঃসত্ত্বা এক নারী আমার ক্লিনিকের সামনে রাস্তার উপর সন্তান প্রসব করেছেন তা জেনেছি। তবে তখন আমি ঘুমিয়ে ছিলাম।

আপনার ক্লিনিকে আপনি ছাড়াও নার্স ছিল ওই অন্তঃস্বত্তা নারীর চিৎকার কি কেউ শুনতে পায়নি? প্রতিবেদকের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন: আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। ঘটনার বিস্তারিত রাত ৩টার পর পুলিশ আসলে জানতে পেরেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লিনিকগোপালগঞ্জমধ্যরাতসন্তান প্রসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফিদেল ক্যাস্ট্রোর কামড়ে’ আহত এক বৃদ্ধ!

পরবর্তী

বার্সাকে স্বপ্ন দেখাচ্ছেন এক ‘আফ্রিকান রত্ন’

পরবর্তী

বার্সাকে স্বপ্ন দেখাচ্ছেন এক ‘আফ্রিকান রত্ন’

এক মাছের দুই মুখ!

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT