চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু যেখানে পথপ্রদর্শক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪০ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

ডাকসুতে এই প্রথম কোনো রাজনৈতিক দলের সহযোগি বা অঙ্গ সংঠন না করা একজন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। ভিপি আর সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি সবাই নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্যানেল থেকে। আমরা এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভূমিকা এই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে উজ্জ্বলতায় সঙ্গে বিরাজমান। দেশের ক্রান্তিকালে ডাকসু পালন করেছে সাহসী অগ্রগামী ভূমিকা। তাই ডাকসু নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।

দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর এই নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন ও বাম সংগঠনগুলো নানা ধরণের বক্তব্য দিয়ে গেলেও আমরা মনে করি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

শেষ পর্যন্ত যারা ক্ষমতাসীন দলের সমর্থক নেতা ভিপি নির্বাচিত না হওয়াতে ক্ষোভ প্রকাশ করছেন, তারা ডাকসুর ইতিহাস ভুলে যাচ্ছেন। ডাকসুতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন নির্বাচিত হয়েছে এই প্রথমবার। আর কোনোবার ক্ষমতাসীনরা নির্বাচিত হতে পারেনি। সে হিসেবে এটা ছাত্রলীগের জন্য এক বড় অর্জন।পরাজিত ভিপি প্রার্থী ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সভাপতি নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানিয়ে তাকে আরো গৌরবান্বিত করেছেন।

ডাকসু’র নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেন: ভিপি কোনো সংগঠনের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের, সবার হয়েই কাজ করবেন নুরুল হক। এর আগে দুপুরে শোভন বলেন: ডাকসুতে আমরা একসঙ্গে কাজ করবো, নুরুল হক নুর আমাদের সঙ্গে কাজ করবে। সেসময় তিনি কর্মীদের অবস্থান প্রত্যাহারের নির্দেশও দেন।

ছাত্রলীগ সভাপতির বক্তব্যকে অবশ্যই আমরা তার সংগঠনের বক্তব্য বলে ধরে নিচ্ছি। আমরা চাই ক্যাম্পাসে শান্তি বজায় রাখার ক্ষেত্রে ছাত্রলীগ সভাপতির এই বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

নতুন ডাকসু নেতৃত্বকে অভিবাদন জানানোর পাশাপাশি আমরা আগামী দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডাকসুর ইতিবাচক ভূমিকা আশা করি। আমরা আশা করি, ডাকসুকে কেন্দ্র করে শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ জাতীয় জীবনেও প্রতিফলিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT