চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: ৫ রিটার্নিং অফিসার নিয়োগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A
ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রধান রিটার্নিং অফিসারকে সহায়তা দিতে ৫ জন অধ্যাপককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও সোমবার বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভা আহ্বান করেছে কর্তৃপক্ষ।

ওইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুুয়াল ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। সভার আলোচ্যসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে- ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনী এবং নির্বাচনী আচরণবিধি।

পরিবেশ পরিষদের সভায় যারা আমন্ত্রিত
এরই মধ্যে তালিকাভুক্ত ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘সার্বিক বিষয় বিবেচনায় শুধু ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় যোগদানের জন্য আমন্ত্রিত।’

Reneta

এ বিষয়ে বিষয়ে প্রক্টর বলেন, ডাকসু নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সভা ডাকা হয়েছে। পরিবেশ পরিষদে তালিকাভুক্ত সব সংগঠনকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

পাঁচ রিটার্নিং অফিসার
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ  রিটার্নিং অফিসার হলেন- মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা হয় গত বছরের ১৮ সেপ্টেম্বর। সভা শেষে ডাকসু নির্বাচন এ বছরের ৩১ মার্চের মধ্যে হতে পারে বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আচরণবিধি প্রণয়ন কমিটি
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট ‘আচরণবিধি প্রণয়ন কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্য সদস্যরা হলেন- আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিনির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT