শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রথম দিনে ৩৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

ডাকসু নির্বাচন: প্রথম দিনে ৩৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথমদিনে সব হল মিলিয়ে ৩৩টি ফরম সংগ্রহ করেছেন পদ প্রত্যাশীরা।

এর মধ্যে হল সংসদের জন্য ২২টি এবং কেন্দ্রীয় সংসদের জন্য ১১টি ফরম সংগ্রহ করেছেন পদ প্রত্যাশীরা।

মোট ৩৫টি পদের মধ্যে হল ইউনিয়নের জন্য ২৪টি এবং কেন্দ্রীয় সংসদের জন্য ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।

মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।

যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বিষয়:ডাকসু নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…