চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডর্টমুন্ডের হোটেলে হামলার দায় স্বীকারের চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ‘অজ্ঞাত কেউ’। হোটেলের পাশে ফেলেরাখা এক বেনামি চিঠিতে দায় স্বীকার করা হয়। ওই চিঠি উদ্ধারের পর এই তথ্য জানিয়েছে জার্মান পুলিশ।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে টিমহোটেল ছাড়ার সময় খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হোটেল থেকে মাঠের দূরত্ব প্রায় ১২ মিনিটের। উদ্ভূত পরিস্থিতিতে মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। হামলায় দলটির ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হয়েছেন। তবে ২৬ বছর বয়সী এই ফুটবলার শঙ্কামুক্ত।

জার্মান পুলিশ নিশ্চিত হয়েছে, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বিদেশি নম্বর প্লেটের একটি গাড়ির উপস্থিতি আঁচ করে পুলিশ। সেই গাড়িটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নির্দিষ্ট কাউকে আটকও করা হয়নি।

জার্মানির পত্রিকা বিল্ড জানিয়েছে, হোটেলের ভেতর পুলিশ ‘কিছু তথ্য’ পেয়েছে। তদন্তের খাতিরে সেটি জানানো হচ্ছে না। এমনকি ওই চিঠিতে কী লেখা আছে সে সম্পর্কেও বিস্তারিত বলা হয়নি।

‘ইসলামি জঙ্গিরা এই হামলা চালাতে পারে’, কয়েকটি বিদেশি গণমাধ্যমে এমন ইঙ্গিত দেয়া হলেও জার্মান পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বলছেন, ‘এটি সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলা কি না, তা বলতে পারছি না। কেননা তেমন কোনও আভাস আমরা পাইনি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরুসিয়া ডর্টমুন্ডবোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT