চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাস চালকসহ নিহত ৩

সামসুজ্জোহা সামসুজ্জোহা
২:৫৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মন্ডলপাড়া স্থানে নৈশ্য কোচ ও বাসের সংঘর্ষে বাস চালকসহ তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে । আর ২২ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলো- রাজু এন্টাপ্রাইজের বাস চালক বাবুল (৪০), বাসের যাত্রী কামরুজ্জামান বাবু (৪২)। সে ঠাকুরগাঁও সদর উপজেলায় অগ্রনী ব্যাংক মুন্সীরহাট শাখায় চাকরি করতো, তার বাড়ি পঞ্চগড় চাকলাহাট গ্রামে। অপরজন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আবুল কালাম আজাদ (৩৫)।

আহতদের বাড়ি ঠাকুরগাঁও সদর ও পঞ্চগড় সদর উপজেলায়। আহতরা হলো- জবায়দুর ওরফে তোজা, খাদেমুল, মিলন, রওশন আরা, দয়াল, জেসমিন, সাকিব, সিরাজুল, মুরাদ, লৎফর, পদ্ম, পূজা, খাদেমুল, শামীমা, মিনহাজ, তাজরীন, হালিমা, আবুল কালাম আজাদ, সাজনীন, তাপস, জুনায়েত, মহসেনা, পপি, মাসুদা, উজ্জল, মিলন, ফজলুল, সজল, সুজনসহ ৩০ জন ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া রাজু পরিবহন বাসটি সালন্দর মন্ডল পাড়া এলাকায় পৌঁছালে ঢাকা-নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা নৈশ্য কোচ সোনার বাংলা কে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ।

Reneta

রাজু এন্টারপ্রাইজ নামে অপর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাজু এন্টারপ্রাইজের চালক ও এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। দুঘর্টনার পর ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৩ঘন্টা যোগাযোগ বন্ধ ছিল ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীরা রাস্তা থাকা নৈশ্য কোচ ও বাসটি সড়িয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT