বাংলাদেশ

যেভাবে প্রথমবারের মতো পালিত হলো ‘টয়লেট দিবস’

বিশেষজ্ঞ ও সাধারণ মানুষরা বিশ্ব টয়লেট দিবসের সমর্থনে র‌্যালিতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব টয়লেট দিবসের উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাবি প্রতিনিধি: শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘বিশ্ব টয়লেট দিবস’ পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় টিএসসিতে এর আয়োজন করা হয়।

জীবনে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবহার, সুষ্ঠু পয়ঃনিষ্কানের প্রয়োজনীয়তা এবং সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ স্লোগান নিয়ে দিবসটি পালন করা হয়।

দিনের শুরুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে টিএসসি মিলনায়তনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন টিএসসির মহাপরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না, কাজী এন্টারপ্রাইজের হেড অফ সেলস সোহেল হাওলাদার এবং ব্র্যান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ প্রমুখ। এতে রাজধানীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।প্রথমবারের মতো পালিত হলো টয়লেট দিবসের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ির টয়লেটের অবস্থা দেখে মানুষের সভ্যতাজ্ঞান বিচার করা যায় মন্তব্য করে উপাচার্য  বলেছেন: এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে যত্রতত্র মলমূত্র ত্যাগের নেতিবাচক ফলাফল সম্পর্কে মানুষ আরও ভালো ভাবে জানতে পারবে। একইসঙ্গে মানুষ সচেতন হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সভ্য সমাজে একজন মানুষের বাসার টয়লেটের অবস্থা দেখে খুব সহজেই তার ভদ্রতাজ্ঞান, সভ্যতাজ্ঞান যাচাই করা যায়।

২০০১ সাল থেকে প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব টয়লেট দিবস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত দিবসটি উদযাপন হলো।

বিষয়:বিশ্ব টয়লেট দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…