চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে চড়ে ভিয়েতনাম যাচ্ছেন কিম জং-উন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে ট্রেনে চড়ে ভিয়েতনামের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।

শনিবার স্থানীয় সময় রাত ৯টায় তিনি চীনের সীমান্তবর্তী শহর ড্যানডং-এ পৌঁছান।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে কিমের দু’দিনব্যাপী দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের জুনে দুই নেতার মধ্যে সিঙ্গাপুরে প্রথম বৈঠক হয়েছিল।

হ্যানয় শীর্ষ বৈঠকের বিষয়বস্তু এখনো ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে শনিবার রাতে কিমের দেশত্যাগের খবর জানিয়ে প্রথমবারের মতো একথা নিশ্চিত করা হয় যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং-উনের বৈঠক হতে যাচ্ছে।

চীনের সঙ্গে ভিয়েতনামের সীমান্ত রয়েছে; তবে ভিয়েতনামে প্রবেশের আগে তার ট্রেনকে চীনের ভেতরে দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তিনি মোট তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যানয়ে পৌঁছাবেন। বিমান ভ্রমণের ব্যাপারে কিম পরিবারের অনীহা রয়েছে। কিম জং-উনের পিতা প্রয়াত কিম জং-ইল একাধিকবার ট্রেনে করে চীন সফর করেছেন।

কিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার বোন কিম ইয়ো জং এবং তার অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল।

Reneta

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পেছনে আমেরিকার প্রধান লক্ষ্য পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করা। অন্যদিকে উত্তর কোরিয়া চায় দেশটির ওপর থেকে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাক।

গত জুনের শীর্ষ বৈঠকে দু’পক্ষ মৌখিকভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। পিয়ংইয়ং অস্ত্র ধ্বংস করার আগে নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। অন্যদিকে ওয়াশিংটন বলছে, পরমাণু অস্ত্র পুরোপুরি ধ্বংস করার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। এ অবস্থায় আসন্ন হ্যানয় বৈঠকে দু’পক্ষ পরস্পরকে কতটা ছাড় দিতে পারে তা দেখার জন্য অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পপিয়ংইয়ংভিয়েতনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT