চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প প্রশাসনের গোপন তথ্য ফাঁসের ঘটনায় ৪ জন অভিযুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
তথ্য ফাঁস-ট্রাম্প-জেফ সেশন্স

হোয়াইট হাউজে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য ফাঁস এবং তা বিদেশি গোয়েন্দাদের কাছে হস্তান্তরের দায়ে ৪ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ বহু তথ্য প্রচার মাধ্যমে ফাঁস হওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। ওই ইস্যুতেই চারজনের বিরুদ্ধে মামলা হলো।

অ্যাটর্নি জেনারেল জানান, অভিযুক্তরা জানুয়ারি থেকে গোপন তথ্য ফাঁসের সঙ্গে জড়িত। প্রশাসন তথ্য ফাঁসের ওপর হওয়া তদন্তের সংখ্যা ৩ গুণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁসকারীদের বিষয়ে জেফ সেশন্স ‘অত্যন্ত নমনীয়’ বলে তার সমালোচনা করেন। এর পরপরই তথ্য পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হলেন সেশন্স।

সংবাদ সম্মেলনে মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো সরকারই পুরোপুরি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে না যতক্ষণ তার নেতারা বিদেশি নেতাদের সঙ্গে গোপনীয়তা রক্ষা করে স্বাধীনভাবে আলোচনা করতে না পারবেন।

‘আমি প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত এবং আমি দৃঢ়তার সঙ্গে বিস্ময়করভাবে বেড়ে যাওয়া তথ্য ফাঁসের সংখ্যার নিন্দা জানাচ্ছি,’ বলেন জেফ সেশন্স।

সাংবাদিকদের তিনি বলেন, এ ধরণের ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের সরকারের নিজ দেশকে রক্ষা করার ক্ষমতা কমে যাচ্ছে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপাচার্য পদটি যখন প্রশ্নবিদ্ধ

পরবর্তী

ভাতিজিকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ: বাদলের স্বীকারোক্তি

পরবর্তী
ধর্ষক বাদল

ভাতিজিকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ: বাদলের স্বীকারোক্তি

যেসব খাবারে শিশুর শরীর আর বুদ্ধি বাড়ে

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT