চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-পুতিন-কিম জং উন যখন রিফিউজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
অদ্ভুতুড়ে
A A

রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। বাঙালির এই বাগধারাটির বাস্তব এবং মর্মস্পর্শী দৃষ্টান্ত দেখা যাচ্ছে সিরিয়া-লিবিয়ায় । বিশ্বমোড়লদের দাপুটে রেষারেষিতে, তেল-অস্ত্র ব্যবসার লোভে ক্ষত-বিক্ষত দেশগুলো। চেনা বৃষ্টির বদলে বোমা, প্রশান্তির বাতাসের বদলে সেখানে এখন কণ্ঠনালী জ্বালিয়ে দেয়া সারিন গ্যাস।

পরাশক্তিদের ক্ষমতা,অস্ত্রের ঝনঝনানিতে ঘুম উড়ে গেছে,স্বপ্ন পুড়ে ছাই হয়েছে দামেস্কে-ত্রিপোলীতে। একসময়ের শান্তির নীড় ছেড়ে পরিযায়ী পাখির মতো ভিন দেশে পাড়ি জমাচ্ছে লাখো মানুষ।

কাটাতারের সীমান্তে সীমানাহীন হতাশা নিয়ে ছোট্ট অভুক্ত মেয়েটাকে নিয়ে মায়াভরা চোখে তাকিয়ে আছেন কোনো সিরিয় পিতা আশ্রয়-খাদ্যের আশায়। অথচ যুদ্ধ-যুদ্ধ খেলা বিশ্ব নেতারা খেলা বন্ধ করছেন না দিচ্ছেন না শরণার্থীদের-উদ্বাস্তুদের আশ্রয়।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল
Banglabid

এমন মানবিক সংকটে বিশ্ব নেতারা নিশ্চুপ। নেতাদের এমন নির্বিকার থাকাটা চিত্রশিল্পী আবদাল্লা আল ওমারি মানতে পারেন নি। তাই তাদের অমানবিকতাকে কিছুটা মানবিক রূপ দিয়ে লজ্জা দিতেই যেনো ট্রাম্প,পুতিন, অ্যাঙ্গেলা মের্কেল, এরদোগানদের মতো বিশ্ব নেতাদেরকে রিফিউজি চরিত্রে আঁকলেন তিনি।

ওমারির বাড়ি ছিলো সিরিয়ার রাজধানী দামেস্কে। ২০১২ সালে পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়ায় উপায় না দেশ ছাড়তে বাধ্য হন তিনি। অথচ আজ ৫ বছরেও সিরিয় যুদ্ধ থামেনি। বরং মার্কিন-রুশ স্নায়ুযুদ্ধের পর নতুন এক ছদ্মবেশি যুদ্ধের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে তাঁরই জন্মভূমি।

রিফিউজি বেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
Reneta

শুধু সিরিয়া নয় উস্কে দেয়া গৃহযুদ্ধে ভাইয়ে-ভাইয়ে লড়াইতে লিবিয়াতেও সংকটে মানবতা। প্রাণ হাতে নিয়ে ছেলে-মেয়েদের একটু নিরাপদ আশ্রয় দিতে কত সিরিয়-লিবিয় শত মাইল হেঁটে দাঁড়িয়েছে সীমান্তে, উঠেছে মানুষে বোঝাই নৌকায়। সেই নৌকা ভূমধ্যসাগরে ডুবে কত সৈকতে ঠেকিয়েছে ফুলে ওঠা লাশ।

সিরিয় চিত্রশিল্পী আবদাল্লা আল ওমারি

অথচ সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এরদোগানেরা এখনো পরাক্রমশালীদের তোষামোদে ব্যস্ত। ওমারির ক্ষোভ তাই কথা বললো তুলিতে। ফ্রান্স,জার্মানির ওলাঁদ,সারকোজি, বারাক ওবামাকেও দেখা গেলো রিফিউজির বেশে, খাবার লাইনে থালা হাতে।

মিসাইল খেলনা হাতে কিম জং উন

নিছক খেলতে খেলতে বিশ্ববাসীকে নতুন ভাবে আতঙ্কিত করা নর্থ কোরিয় নেতা কিম জং উন আছেন ওমারির ছবিতে। একেবারেই সুবোধ এক কিশোর শরণার্থীর হাতে একটি খেলনা মিসাইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্প শরণার্থীপুতিনবিশ্বনেতারারিফিউজিসিরিয়া যুদ্ধসিরিয়া শরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুর সিটি মেয়র এমএ মান্নানের দায়িত্ব গ্রহণ

পরবর্তী

শিরোপা ধরতে রেকর্ড গড়তে হবে ভারতকে

পরবর্তী

শিরোপা ধরতে রেকর্ড গড়তে হবে ভারতকে

মন্ত্রীসভার রদবদল

মন্ত্রিসভার রদবদলের চাঁদ কি সত্যিই ফুটছে?

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT