চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প জানানোর আগেই চুক্তির বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া চুক্তি সম্পর্কে সংবাদ সম্মেলন করে জানানোর আগেই চুক্তির বিষয়বস্তু ফাঁস হয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

চুক্তিতে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার মাঝে নতুন সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে দুই দেশের নেতারা কাজ করবেন বলেও চুক্তিপত্রে ইঙ্গিত দেয়া হয়েছে।

মঙ্গলবার ঐতিহাসিক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে চুক্তিতে সই করার পর চুক্তিপত্রটি উঁচিয়ে ধরেন ডোনাল্ড ট্রাম্প। সেই উঁচিয়ে ধরা চুক্তিপত্রের ক্লোজআপ ছবি বিশ্লেষণ করেই এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স, সিএনএনসহ বেশ কিছু গণমাধ্যম। টুইটারেও চুক্তির বিষয়বস্তু একইভাবে প্রকাশিত হয়েছে।

চুক্তিপত্রে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উন বিশ্বাস করেন, নতুন যুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া সম্পর্ক কোরীয় উপদ্বীপসহ সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পারস্পরিক বিশ্বাস তৈরির মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম ৪ টি পয়েন্টে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন:

১. যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া দুই দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন মার্কিন-নর্থ সম্পর্ক গড়বে।

Reneta

২. কোরীয় উপদ্বীপ অঞ্চলে টেকসই ও স্থিতিশীল শান্তি কায়েমের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া একসঙ্গে চেষ্টা চালিয়ে যাবে।

৩. ২৭ এপ্রিল, ২০১৮’র পানমুনজাম ঘোষণাপত্রের প্রতি আবারও সমর্থন জানিয়ে নর্থ কোরিয়া কোরীয় উপদ্বীপে পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের জন্য কাজ করার প্রতিজ্ঞা করছে।

৪. যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া দু’পক্ষের কাছে থাকা একে অপরের বন্দী নাগরিক এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার অঙ্গীকার করছে।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে একসঙ্গে মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেই বিশেষ চুক্তিতে সই করেন ট্রাম্প-কিম। তবে চুক্তিপত্রটিতে আসলে যে কী লেখা আছে, তা নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করার কথা বলেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT