আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রেখেন দেশটির রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
চীনের বিরুদ্ধে তার অভিযোগ: যুক্তরাষ্ট্রের কাজ চুরি করেছে চীন। এমনকি গ্লোবাল ওয়ার্মিংয়ের পিছনে চীনের ‘অবদান’ সবচেয়ে বেশি।
এরপর থেকেই চীনা নাগরিকদের কাছে ভীষণ রকম ভৎসনার পাত্র হয়ে ওঠেছেন ট্রাম্প। তারা আশংকা করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখো চীনা কর্মহীন হয়ে পড়বেন।
তবে থেমে নেই চীনারাও! ট্রাম্পকে পাল্টা জবাব দিতে; এ বারে হ্যালোউইন উৎসবে ট্রাম্পের ‘ভয়ঙ্কর’ দিকটা দেখাতে চাইছে চীন। তাই চীনের অলিগলিতে তৈরি হচ্ছে ‘দ্য ট্রাম্প’ মুখোশ। এই মুখোশের চাহিদা এখন বিশ্বজোড়া।










