চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প কি ধোঁয়া টেনে বক্তব্য দিয়েছিলেন: প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্লোরিডা সমাবেশে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যের এক পর্যায়ে সীমান্ত খুলে দেয়ার বিরুদ্ধে বলতে গিয়ে সম্প্রতি কয়েকটি দেশের সন্ত্রাসী হামলার উদাহরণ টানেন।

তিনি বলেন, ‘দেখুন কি হচ্ছে। জামার্নিতে কি হয়েছে আপনারা দেখেছেন। গত রাতে সুইডেনে কি হচ্ছিল আপনারা দেখেছেন? সুইডেনে, আপনারা বিশ্বাস করবেন? সুইডেনে। বিশাল আকারের শরণার্থী নিয়ে তারা এমন সমস্যায় পড়েছে, যা তারা আগে চিন্তাও করেনি।’

ট্রাম্প তাঁর বক্তব্যে ইঙ্গিত দেন যে সেদিন রাতে সুইডেনে সন্ত্রাসী হামলা হয়েছিলো। কিন্তু ওইদিন ‍সুইডেনে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এই বক্তব্যের ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে সাংবাদিকরা এই বক্তব্যের অর্থ বুঝতে চাইলে হোয়াইট হাউজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সুইডেন এম্বাসি কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে টুইট করে। যেখানে বলা হয় ‘প্রেসিডেন্ট ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন আমাদের কাছে তা অস্পষ্ট। আমরা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাচ্ছি।’

টুইটারে সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট ট্রাম্পের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টুইট করেছেন, ‘সুইডেনে? সন্ত্রাসী হামলা? সে কি ধোঁয়া টেনে বক্তব্য দিচ্ছে? প্রচুর প্রশ্ন করছি।

Reneta

সবাই বলাবলি করছে যে, ট্রাম্প ফক্স নিউজের ফ্রাইডে নাইট শো দেখেছেন। যেখানে অনুষ্ঠানটির পরিচালক টাকার কার্লসন আমি হোরোউজড নামের এক চলচ্চিত্র নির্মাতার সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে ওই পরিচালক সুইডেনে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পেছনে দেশটির শরণার্থী নেয়াকে দায়ী করে বক্তব্য দেন।

সন্ত্রাসী হামলা নিয়ে উল্টা-পাল্টা বক্তব্য দেয়ার উদাহরণ সৃষ্টি করলেন ট্রাম্প। ট্রাম্পের কাউন্সিলর কেলইয়ানে কনওয়ে কয়েকদিন আগে ‘বোলিং গ্রিন ম্যাসাকার’ নামে ভুল একটি গণহত্যার রেফারেন্স টেনেছিলেন যা কখনো ঘটেই নি। হোয়াইট হাউজের মুখপাত্র সেন স্পাইসার আটলান্টায় সন্ত্রাসী হামলা হয়েছিলো বলে চালিয়ে দেন। পরে অবশ্য ভুল শুধরে ওরলান্ডো বলা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমেরিকাডোনাল্ড ট্রাম্পসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
জিমেইলের নাম পরিবর্তন

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT