আন্তর্জাতিক

সিঙ্গাপুরের বৈঠক কিম জং উনের ভিক্ষার ফল: যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরের বৈঠক কিম জং উনের ভিক্ষার ফল: যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার সবচেয়ে প্রত্যাশিত বৈঠক বাতিল হওয়ার পর পুনরায় বৈঠকের সিদ্ধান্তকে কিমের ‘ভিক্ষার ফল’ বলে মন্তব্য করেছেন ট্রাম্পের আইনজীবী রুডি গিউলিয়ানি।

ইসরায়েলের বিনিয়োগ সম্মেলনে রুডি গিউলিয়ানি বলেন, ট্রাম্পকে পিয়ংইয়ং বৈঠকে যোগদানের জন্য কঠিন অবস্থান ভুলে জোর করা হয়েছিল। মে মাসেই ট্রাম্প কিমের আচরণ এবং দ্বন্দ্বের কারণে এই সম্মেলন বাতিল করেন।

কিন্তু বহু জল্পনা কল্পনার পর আগামী ১২ জুন সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের একটি হোটেলে ঐতিহাসিক বৈঠক সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যকার ৬৫ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার বিষয়টি কিম জং উনের সঙ্গে আলোচনায় উঠে আসবে।

বিষয়:ট্রাম্প-কিম বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…