চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বীও সরে দাঁড়ালেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

টেড ক্রুজের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী
ডোনাল্ড ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী জন কেসিকও প্রার্থী
হওয়ার লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের
মনোনয়ন নিশ্চিত হল।

আগেরদিন ইন্ডিয়ানা প্রাইমারিতে হারের পর টেড ক্রুজ সরে দাঁড়ানোতে কেসিকই ছিলেন ধনকুবের ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী।

ওয়াশিংটনে প্রচারণার সব কর্মসূচি বাতিল করে বুধবার সন্ধ্যায় নিজ রাজ্যে এক সংবাদ সম্মেলনে লড়াই থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওহাইও গভর্নর জন কেসিক।

Banglabid

ওহাইওর কলাম্বাসে নিজের সমর্থকেদের সামনে এক আবেগঘন বক্তৃতাও করেন তিনি।

জন কেসিক বলেন ‘আমার নির্বাচনী প্রচারণা সব বাতিল করলেও আমার বিশ্বাসটাকে নতুনভাবে স্থাপন করেছি, আমি গভীরভাবে বিশ্বাস করি ঈশ্বর নিশ্চয়ই আমাকে সামনে এগিয়ে যাবার পথ দেখাবেন এবং আমার জীবেনের উদ্দেশ্য পূর্ণ করবেন। সবাইকে ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য, ঈশ্বর আপনাদের সহায় হোন’।

ওহাইও এ গভর্নর শুধুমাত্র তার নিজ রাজ্যে জয় পেয়েছিলেন, তবে তিনি আশা করছেন জুলাই মাসে হতে যাওয়া রিপাবলিকানদের কনভেনশনে মনোনয়ন পাবেন তিনি।

Reneta

জন কেসিক সরে দাঁড়ানোতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা নিশ্চিতভাবেই রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার মূল প্রতিপক্ষ টেড ক্রুজ নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর পর দলের সদস্যদের প্রতি তিনি আহবান জানিয়েছেন, হিলারি ক্লিনটনের মতো ডেমোক্রেট প্রার্থীদের পরাজিত করতে এবার তাদের মনোযোগ দিতে হবে।

যদিও কিছু সিনিয়র রিপাবলিকান বলেছেন, তারা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন, যিনি ইন্ডিয়ানা প্রাইমারিতে তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে হেরে গেছেন।

ট্রাম্পের রিপাবলিকান প্রার্থী হবার বিষয়টি নিশ্চিত হবার পর সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্প নেতিবাচক প্রচারাভিযান চালিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে জিদানের রিয়াল

পরবর্তী

৫ মে আইজিপিকে যে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

৫ মে আইজিপিকে যে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি ভয়ে বন্ধ হচ্ছে ৫০০ ইউরো নোট

সর্বশেষ

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT