চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের প্রশ্ন, ‘প্যারাসাইট’ কীভাবে অস্কার পায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

‘দ. কোরিয়ার সাথে আমাদের সমস্যা, অথচ সে দেশের ছবি ‘প্যারসাইট’কে দেয়া হলো অস্কার? এটা কোনো কথা হলো?’- এবারের আলোচিত ও ঐতিহাসিক অস্কারের সেরা ছবি নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা প্রসঙ্গে অস্কার নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য সংক্রান্ত আমাদের প্রচুর ঝামেলা চলছে। অথচ এরমধ্যেই তাদের দেশের একটি ছবিকে অস্কারের সেরা ছবির পুরস্কার দিয়ে দেয়া হলো! হচ্ছেটা কী?

ইতিহাসে প্রথমবার হলিউডের বাইরের কোনো ছবির হাতে তুলে দেয়া হলো সেরা ছবির সম্মান। তাই বেজায় ক্ষিপ্ত ট্রাম্প। তাও যে দেশের সঙ্গে চলছে বাণিজ্য সংক্রান্ত ঝামেলা! তাই অস্কার কর্তৃপক্ষকে কটাক্ষ করতে একটুও ছাড়েননি তিনি।

ছবিটিকে বড়জোর ‘সেরা বিদেশি ভাষার ছবি’ হিসেবে পুরস্কার দেয়া যেত। এমন মতামত ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘প্যারাসাইট কি খুব ভালো ছবি? আমি জানি না। যদি ছবিটি এতোই ভাল হয়, তবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার দেয়া যেতো! কিন্তু তাই বলে ‘সেরা চলচ্চিত্র’! এমনটা কি হয়েছে এর আগে?’

কোন ধরনের ছবি অস্কারের মঞ্চে পুরস্কৃত হওয়া উচিত, সে কথাও বলেছেন ট্রাম্প। তার মতে ৭০ বছর আগের ছবি ‘গন উইথ দ্য উইন্ড’ কিংবা ‘সানসেট বুলেভার্ড’-এর মতো ছবি হওয়া উচিত, এবং সেগুলোকে অস্কার দেয়া উচিত বলেও মন্তব্য করেন এই নেতা।

কোরিয়ান ছবি হলেও ইংরেজি সাবটাইটেলে ‘প্যারাসাইট’ আমেরিকায় মুক্তি পায়। সে দেশের দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা অর্জন করে ছবিটি। তাই ট্রাম্পের এমন বিরূপ মন্তব্যে চুপ থাকতে পারেননি ‘প্যারাসাইট’ ছবির আমেরিকান পরিবেশক নিয়ন। তিনি কটাক্ষ করে পাল্টা মন্তব্যে বলেন, ‘ট্রাম্প মনে হয় ঠিকঠাক পড়তে পারেন না!’

Reneta

এদিকে শুধু ‘প্যারাসাইট’-এর সমালোচনা করেননি ট্রাম্প, বরং কটাক্ষ করেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিটকে নিয়েও। তিনি এ বছর পার্শ্ব-অভিনেতা হিসেবে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর জন্য অস্কার জিতেছেন। তাকে নিয়ে ট্রাম্প বলেন, আমি কোনো দিনই ওর (পিট) ভক্ত ছিলাম না। সে একজন ক্ষুদ্রকায় সবজান্তা ব্যক্তি।

ধারনা করা হচ্ছে, সম্প্রতি ট্রাম্পের শাসন আমল নিয়ে বিরূপ মন্তব্য করায় ব্র্যাড পিটকে নিয়ে এমন কটাক্ষ করেন ট্রাম্প।

অস্কারের ইতিহাসে প্রথম কোনো এশীয় ছবি হিসেবে তোলপাড় ফেলে দিয়েছে কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। শুধু সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেই নয়, ছবিটি পুরস্কৃত হয়েছে সেরা নির্মাতা, সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্য’র জন্য।

চার সদস্যের একটি পরিবারের গল্প দিয়ে বং জুন হোর ‘প্যারাসাইট’-এর কাহিনী শুরু হয়। দরিদ্র সীমার নিচে বাস করা সেই পরিবারটি পিৎজার বাক্স বানায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টায় একসময় ছেলেটি ও পরিবারের মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।

‘প্যারাসাইট’-এর বাংলা অর্থ পরজীবী। এই সিনেমাটিকে বলা হচ্ছে ব্ল্যাক কমেডি ঘরানার। গরীব ও ধনীর মাঝে বিদ্যমান শ্রেণী-বিভেদ নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। নান্দনিকভাবে বং জুন-হো ছবিটিকে কমেডি থেকে ধীরে ধীরে ট্র্যাজেডির দিকে নিয়ে গেছেন। সমাজের কঠিন সত্যগুলোকে তিনি কোনোরকমের রাখঢাক ছাড়াই সিনেমায় ফুটিয়ে তুলেছেন ধারালো ভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআমেরিকাকোরিয়াট্রাম্পডোনাল্ড ট্রাম্পদক্ষিণ কোরিয়াপ্যারাসাইটবং জুন হোব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT