চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের প্রথম ২শ’ দিনের খসড়া পরিকল্পনায় প্রথমেই বাণিজ্যিক সংস্কার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:১৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার প্রথম ২শ’ দিনের কর্মপরিকল্পনার প্রথম দিকেই রেখেছেন দেশের বাণিজ্যিক সংস্কারকে।

ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত ট্রাম্পের অন্তর্বর্তীকালীন সহায়তাকারী দল বা ট্রানজিশন টিমের তৈরি একটি খসড়া নীতিমালায় এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিএনএন।

সিএনএন জানায়, খসড়া দলিলটি ট্রাম্পের প্রথম ২শ’ দিনের বাণিজ্য নীতিমালার একটি কাঠামো। এতে নর্থ আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে পুনরায় আলোচনা, এমনকি প্রয়োজনে সেখান থেকে বেরিয়ে আসাসহ আরও বেশ কিছু মূলনীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

Banglabid

এই বাণিজ্যিক সংস্কার সম্পর্কে ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার অঙ্গীকার করেছেন।trump

তবে ওই খসড়াটিতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আগামী বছর ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হওয়ার আগে এই পরিকল্পনার অনেক কিছুই বদলানো হতে পারে। সেখানে লেখা আছে ‘শুধুমাত্র আলোচনার জন্য’।

তবে এই খসড়া পরিবর্তনশীল হলেও বিশ্লেষকরা মনে করছেন, এখান থেকেই নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতিগুলোর ওপর ভিত্তি করে ট্রাম্প প্রশাসনকে সাজানোর একটি ব্লুপ্রিন্ট তৈরি করছে ট্রাম্পের ট্রানজিশন টিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT