আন্তর্জাতিক

ট্রাম্পের পক্ষে ‘দেয়াল’ তৈরি করবে ট্রাম্পপন্থী বাইকাররা

ট্রাম্পের পক্ষে ‘দেয়াল’ তৈরি করবে ট্রাম্পপন্থী বাইকাররা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন তার সমর্থনে মোটর সাইকেল নিয়ে ওয়াশিংটন ডিসিতে ‘দেয়াল’ তৈরি করার পরিকল্পনা করেছেন ট্রাম্পপন্থী ৫ হাজারেরও বেশি বাইকার।

শুধু তাই নয়, ট্রাম্প বিরোধি কেউ যদি আগ্রাসী আচরণ করে তবে তাকেও এক হাত নিতে তৈরি তারা!

‘বাইকার্স ফর ট্রাম্প’ নামের সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ র‌্যালির আয়োজক ৪৮ বছর বয়সী ক্রিস কক্সের আশা, র‌্যালিটা অনেক বড় এবং সফল হবে। দেয়ালের সঙ্গে থাকবে নাচ-গান আর বক্তব্য উপস্থাপন। সঙ্গে থাকবে গান বাজানোর স্পিকার।

ক্রিস বলেন, “অনুষ্ঠানটিতে আমরা বাইকাররা মিলে প্রয়োজনে ‘মাংসের দেয়াল’ তৈরি করব।” তাদের দলটি অহিংস র‌্যালির আয়োজন করছে। তবে বিরোধী ও বিক্ষোভকারীরা বিপজ্জনক আচরণ করলে তাদেরকে অবশ্যই বাধা দেবেন বলে জানিয়েছেন ক্রিস।

গত মে মাসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিস কক্স ও তার দলের কয়েকজন সদস্য
গত মে মাসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিস কক্স ও তার দলের কয়েকজন সদস্য

“আমরা আমাদের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব এবং যে-ই পুলিশের নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে ঢোকার চেষ্টা করবে তাকে ধরার জন্য পায়ে পায়ে প্রস্তুত থাকব,” বলেন ক্রিস।

যুদ্ধংদেহি বক্তব্য দিলেও ক্রিস কক্স আশা করছেন, র‌্যালিটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে। তার দাবি, বাইকার্স ফর ট্রাম্পের সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি। এই সংগঠনের সদস্য ছাড়াও পুরো দেশ থেকে লাখো মোটরসাইকেল প্রেমী এই র‌্যালিতে অংশ নিতে আগ্রহী হবেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…