মার্কিন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় ধস নামছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের। একর পর এক নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হতে থাকা উদ্ধত আচরণের ট্রাম্পকে প্রতি ১০জন ভোটারের ৭জনই ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সিএনএন এর জরিপে এমন তথ্যই উঠে এসেছে। অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত জরিপের ফল বলছে হিলারির জনসমর্থন ৬৮ শতাংশ ট্রাম্প তার জনপ্রিয়তা ধরে রেখেছেন ২৭ শতাংশে।
সিএনএন এর ওই জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন যদি ট্রাম্প হেরে যান তাহলে ফলাফল মেনে নেবেন না তিনি। তবে নির্বাচনে কারচুপির আশংকা করছেন না তারা।
সিরিয়া ইস্যুতে হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতির সমালোচনা করে ট্রাম্প বলেছেন সিরিয়া নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছেন হিলারি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের চাইতে আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের মনোযোগী হওয়ারও পরামর্শ দেন ট্রাম্প।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টিরও সমালোচনা করেন তার উপর নিরঙ্কুশ সমর্থন না দেওয়ার জন্য।
তিনি বলেন, পার্টি যদি ঐক্যবদ্ধ থাকে তবে হিলারির কাছে হারতে হবে না।







