চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের চিঠি ময়লার ঝুড়িতে ফেললেন এরদোগান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চিঠি ময়লার ঝুড়িতে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগানের সূত্রের বরাতে বিবিসি জানায়, ‘চিঠিতে ট্রাম্প এরদোগানকে লিখেছেন: কঠোর হবেন না, বোকা হবেন না।’ আসুন ভালো কোনো চুক্তির উদ্দেশ্যে কাজ করি। হাজার হাজার মানুষ হত্যায় আপনি দায়ী হবেন না। আর তুরস্কের অর্থনীতি ধ্বংসের জন্য আমিও দায়ী হতে চাই না।

সংকট মোকাবিলায় আরও কিছু বিষয়ে এরদোগানকে অবগত করেন ট্রাম্প। ৯ অক্টোবর লেখা চিঠিটি পরদিন এরদোগানের কাছে পৌঁছায়। তবে ট্রাম্পের লেখা চিঠি এরদোগান ‘সরাসরি প্রত্যাখ্যান’ করেন বলে সূত্র জানায়।

গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরদিন থেকেই সেখানে অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী। উত্তরাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্কের অভিযান শুরুর পর প্রায় ১ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

এই অঞ্চলে টানা সামরিক হামলা চালিয়ে ‘সিরিয়াকে অস্থিতিশীল’ করার দায়ে তুরস্কের বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশটির তিনজন সিনিয়র সরকারি কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীরা বলেছেন, ট্রাম্পের হাত কুর্দিদের রক্তে রঞ্জিত।

Reneta

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মার্কিন মিত্র কুর্দিদের ওপর তুরস্কের আক্রমণকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরদোগানট্রাম্পসিরিয়ায় হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT