চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবডি ককটেল এখন ভারতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৫, মে ২০২১
আন্তর্জাতিক
A A

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোচে ইন্ডিয়া সোমবার তাদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি ককটেলের প্রথম ব্যাচ ভারতে চালু করার ঘোষণা দিয়েছে।

ক্যাসিরিভিমাব ও ইমদিভিমাবের সংমিশ্রণে বানানো এই অ্যান্টিবডি ককটেলের প্রতি ডোজের দাম পড়বে ৫৯ হাজার ৭৫০ রুপি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত বছর করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তখন তাকে এই অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়েছিল।

এক বিবৃতিতে রোচে জানিয়েছে, ১২০০ মিলিগ্রামের প্রতি ডোজে ৬০০ মিলিগ্রাম ক্যাসিরিভিমাব ও ৬০০ মিলিগ্রাম ইমদিভিমাব থাকে। এক ডোজের দাম পড়বে ৫৯ হাজার ৭৫০ রুপি। মাল্টিডোজ প্যাকে সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ লাখ ১৯ হাজার ৫০০ রুপি। একটি প্যাক দিয়ে দুজনকে সেবা দেওয়া যাবে।

সিপলা ভারতের বাজারে এই ওষুধ সরবরাহ করবে। জুনের মাঝামাঝি নাগাদ ককটেলটির দ্বিতীয় ব্যাচ সহজলভ্য হবে।

যৌথ বিবৃতিতে রোচে ও সিপলা বলেছে, প্রথম ব্যাচের ১ লাখ প্যাক ওষুধ থেকে ২ লাখ রোগী লাভবান হতে পারে, কারণ এক প্যকেটে দুজন রোগীকে সেবা দেওয়া যায়।

Reneta

ভারতের সেরা সব হাসপাতাল ও করোনা কেন্দ্রগুলোতে এই ওষুধ পাওয়া যাবে। ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্স কন্ট্রোল অর্গানাইজেশন(সিডিএসসিও) সম্প্রতি অ্যান্টিবডি ককটেলের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।  এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশে অনুমোদন পায় ককটেলটি।

রোচে ফার্মা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভি সিম্পসন ইমানুয়েল বলেন, করোনাভাইরাস মহামারি রোধে, ভয়াবহ দ্বিতীয় ঢেউকে প্রশমিত করতে ও জীবন রক্ষার প্রচেষ্টাকে সমর্থন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশাবাদি এই অ্যান্টিবডি ককটেল ভারতে সহজলভ্য হলে হাসপাতালে ভর্তির সংখ্যা কমবে, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর থেকে চাপ কমবে আর যারা উচ্চ ঝুঁকিতে আছে তাদের অবস্থা গুরুতর খারাপ হওয়ার আগেই বেশ বড় ভূমিকা পালন করবে।

অ্যান্টিবডি ককটেলটি করোনা সংক্রমণ নিশ্চিত হলে প্রাপ্তবয়স্ক এবং শিশু রোগীদের (অন্তত ৪০ কেজি ওজনের ১২ বছর বা তার বেশি বয়সী) যারা উচ্চ ঝুঁকিতে আছেন এবং যাদের অক্সিজেন প্রয়োজন হয় না, তেমন হালকা থেকে মাঝারি করোনা সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের পরিস্থিতি গুরুতর খারাপ হওয়ার আগেই এই ককটেলের উপকারিতা দেখা গেছে। তাতে হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমেছে ৭০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরোচে
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT