চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অসভ্যতা অস্কার পর্যন্ত বিস্তৃত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

বিশ্বের সম্ভ্রান্ত পুরস্কারগুলোর একটি হলো অস্কার। অস্কারের সেই সোনালী ট্রফিটি ছুঁয়ে দেয়ার স্বপ্ন চলচ্চিত্র দুনিয়ার সবাই লালন করেন। এখানে মূল্যায়িত হয় বছরের সেরা চলচ্চিত্র, পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের সারা বছরের কাজ। তাই সারা বিশ্বের শত কোটি মানুষের আগ্রহ থাকে প্রিয় তারকায় ঝলমলে এ অনুষ্ঠানের দিকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই অপেক্ষায় থাকেন এই মুহূর্তের। এ কথা স্বীকার করতে হবে যে, চলচ্চিত্র সবসময় ধর্ম-বর্ণ কিংবা দেশের উর্ধ্বে উঠে মানুষকে মানবিক হতে শেখায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চলচ্চিত্র হয়তোবা সেই শিক্ষা দিতে পারেনি। তাই ট্রাম্পের অসভ্যতার বিস্তার এবার অস্কার পর্যন্ত গড়িয়েছে। ট্রাম্পের মুসলিম বিরোধী নির্বাহী আদেশের ফলে অস্কারে মনোনয়ন পাওয়া সিরীয় তথ্যচিত্র পরিচালক খালেদ খতিবকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি। অথচ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় উদ্ধারকর্মীদের নিয়ে  এই পরিচালকের ‘দ্য হোয়াইট হেলমেটস’ জিতে নিয়েছে এবারের সেরা তথ্যচিত্র বিভাগের অস্কার। মুসলিম দেশগুলো থেকে নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অস্কারের এই অনুষ্ঠান বর্জন করেছেন ইরানি পরিচালক আসগর ফারহাদি এবং অভিনেত্রী তারানেহ আলীদুস্তি। তাদের ছবি ‘দ্য সেলসম্যান’ও পেয়েছে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার। পরিচালক ফারহাদি ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার অভিবাসীদেরর আমেরিকায় প্রবেশের বাধা দেয়াকে একেবারেই অমানবিক এবং অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন। আমরা তার এই কথার সঙ্গে সহমত পোষণ করছি। আমরা মনে করি, জঙ্গি গোষ্ঠির সাতটি দেশের সব মানুষকে মুসলিম পরিচয়ের কারণে জঙ্গি বলে আখ্যায়িত করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। অস্কারের এবারের উপস্থাপক জিমি কিমেলও বিষয়টি এড়িয়ে যাননি। পুরো অনুষ্ঠানে এই মার্কিন কমেডিয়ান তার সূক্ষ্ম রসবোধ দিয়ে ট্রাম্পকে তিরস্কার করেছেন। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কারিগররা ধর্ম-বর্ণ এবং দেশের সব বাধা  পেরিয়ে মানবিক পৃথিবী গড়তে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন। তাই এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেয়া মার্কিন আদালতের রায়ই বাস্তবায়ন করতে হবে বলে আমরা মনে করি। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে এ প্রত্যাশা করা অরণ্যে রোদন ব্যতীত আর কিছুই নয়। তবুও আমরা বিশ্বাস করি, মানুষের মধ্যকার ভেদাভেদ দূর করতে সুমতি আসবে ট্রাম্পের। অস্কারে পুরস্কৃত ও মনোনয়ন পাওয়া সব চলচ্চিত্রের অসাম্প্রদায়িক ও মানবিক শিক্ষায় গড়ে উঠুক সভ্য ও মানবিক আমেরিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT