আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে শুনানি

ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে শুনানি

বুধবার প্রথমবারের মতো অভিবাসন নীতি ইস্যুতে সুপ্রিমকোর্টের মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার অভিবাসন নীতি ও কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গত সেপ্টেম্বরে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় অবৈধ অভিবাসীদের সুরক্ষা প্রদানকারী রাজ্য ও শহরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রচেষ্টা জোরদার করা এবং বৈধ অভিবাসনের সুযোগ কমানোর কথা বলা হয়েছে।

এছাড়াও ড্রিমার্সদের বের করে দেওয়ার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। আর তাই এসব বিষয় নিয়ে বুধবার সুপ্রিমকোর্টে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।

বিষয়:ট্রাম্পের অভিবাসন নীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…