চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে দেখতে চান না নিহত নেভি সিল কমান্ডোর পিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ইয়েমেনে সন্দেহভাজন আল-কায়েদার ঘাঁটিতে অভিযানের সময় নিহত যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল সদস্যের মৃতদেহ দেশে আসার পর ওই কমান্ডোর পিতা দেশটির প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। সে সময় তিনি বলেছেন, আমি দুঃখিত। আমি তার মুখ দেখতে চাই না।

চলতি বছরের ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর পরিচালিত প্রথম অপারেশন ছিলো এটি। কমান্ডো সদস্য উইলিয়াম রাইয়ানের বাবা বিল ওয়েনস স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, আমার সন্তান এই সরকারের কাছে এই ঘটনার একটি তদন্তের দাবি রাখে।

স্থানীয় এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে বিল ওয়েনস বলেন, দুই বছর আগে থেকে ইয়েমেনে এমন কোনো হুমকি ছিলো না যে, এর জন্য কাউকে সেখানে পাঠাতে হয়েছে এবং যার জন্য একজন আমেরিকানকে প্রাণ দিতে হবে। এই জন্য ড্রোন ও মিসাইল দিয়েই কাজ চলে যাচ্ছিল। কিন্তু এখন হঠাৎ করে আমাদেরকে এই ধরনের তামাশা দেখাতে হলো। ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ না যেতেই তিনি (প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প) কেন এই ধরনের একটি অযথা মিশন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন প্রশ্ন করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে নেভি সিল কমান্ডোদের চালানো ওই অভিযানে শিশুসহ অনেক সাধারণ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই অভিযানে আরও তিনজন কমান্ডো আহত হন।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তদন্তকে সমর্থন করবেন। সোমবার তিনি  সাংবাদিকদের বলেন, অভিযানটি নিয়ে অনেক ধরনের কথা আছে। কিন্তু এর মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নিহত কমান্ডোকে দেখতে যাচ্ছেন ট্রাম্প ও তার কন্যা ইভানকা

বিল ওয়েনসকে বলা হয়েছিলো যে, তার সন্তান আল-কায়েদা সন্ত্রাসীদের সাথে হওয়া এক বন্দুক যুদ্ধে আহত হয়ে মারা যান। ১ ফেব্রুয়ারি নিহত ওই কমাণ্ডো সদস্যের দেহ যুক্তরাষ্ট্রের পতাকায় মুড়িয়ে ছোটো শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের জন্য ডোভার এয়ার বেসে আনা হয়। সেখানে গিয়ে ওয়েনস জানতে পারেন যে, প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এবং তার কন্যা ইভানকা ট্রাম্প সেখানে আসতে রওনা হয়েছেন।

Reneta

ট্রাম্পের সঙ্গে দেখা না করতে তিনি উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন। কিন্তু তার কিছুই করার ছিলো না। নিজের বিবেকের তাড়না থেকে সেদিন তিনি ট্রাম্পের সাথে কথা বলেননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই অভিযানের সমালোচনা থেকে বাঁচতে হোয়াইট হাউজ তার ছেলের মৃত্যুর ঘটনা আড়াল করার চেষ্টা করেছে, যা তাদের উচিত হয়নি। উইলিয়াম রাইয়ান সিল-৬ টিমের সদস্য ছিলেন। ৩৬ বছর বয়সী এই কমান্ডো সদস্য তিন সন্তানের জনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনেভি সিল
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT