চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহের অষ্টমদিনে দেড় লাখ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের অষ্টম দিন শেষে সারা দেশে প্রায় দেড় লাখ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। রোববার রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, চলমান ট্রাফিক সপ্তাহের অষ্টম দিন শেষে সারা দেশে এক লাখ ৪৬ হাজার ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাঁচ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারা দেশে ৫৩ হাজার ৭৫৯ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সারা দেশ থেকে ফিটনেসবিহীন চার হাজার ১০৪টি গাড়িও আটক করা হয়েছে বলে জানান সোহেল রানা।

Banglabid

এদিকে রাজধানীতে ট্রাফিক সপ্তাহের ৮ম দিন শেষে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ২৮৫ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৪৭ টি মোটর সাইকেল।

রবিবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৩০ টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২৯ টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৮ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Reneta

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৭৬টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২১১টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে এক হাজার ৬৬৭ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১ ভিডিও এবং ১৫টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

সারা দেশে এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট, পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক সপ্তাহ-২০১৮লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের টার্গেট

পরবর্তী

রোনাল্ডো আইসিইউতে

পরবর্তী

রোনাল্ডো আইসিইউতে

জিহাদের মৃত্যু: ২০ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন মা-বাবা

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT