জার্মান চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে দুই দিনের জার্মানি সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জার্মানির হ্যানোভারে বিশ্বের সবচেয়ে বড় শিল্প প্রযুক্তি মেলা পরিদর্শনে গিয়ে ওবামা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সমঝোতার মাধ্যমে ট্রান্স আটলান্টিক বাণিজ্য চুক্তি করলে এই দুই অঞ্চলই লাভবান হবে।
চলতি বছরের মধ্যেই এই চুক্তি করতে পারার ব্যাপারে আশাবাদী ওবামা। সাম্প্রতিক সময়ে নিজ দেশে অর্থনীতির মন্দাভাব এবং শরণার্থী সমস্যা নিয়ে রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছেন মার্কেল।
এমন সময়ে তিনিও ট্রান্স আটলান্টিক বাণিজ্য চুক্তির পক্ষে মত দিলেও বির্তকিত চুক্তিটির বিরোধীতা করে আসছে জার্মানির মানুষ।










