জনপদ

ট্রাক সরিয়ে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু

ট্রাক সরিয়ে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু

আড়াই ঘণ্টা পর টাঙ্গাইলে রেল লাইনে উঠে পড়া ট্রাক সরানোর পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল  স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালিহাতীর সল্লা এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাই‌নে উঠে পড়ে। এ‌তে রেল লাই‌নের স্লীপার ও লাইন ক্ষ‌তিগ্রস্ত হ‌য়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, ট্রাক‌টি রেললাই‌নের ওপর উ‌ঠে পড়ায় ২০ ফুট অং‌শে স্লীপার ও লাইন ক্ষ‌তিগ্রস্ত হয়। এ‌তে দুই স্থা‌নের স্লীপার স‌রে লাইন বাঁকা হয়ে গি‌য়ে‌ছিল। প‌রে রেকার দি‌য়ে প্রাথ‌মিকভা‌বে স্লীপার ও লাইন মেরামত করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়।

বিষয়:টাঙ্গাইল মালবাহী ট্রাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…