জনপদ

ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় লামিম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার রোড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লামিম উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সুত্র জানায়, মাদ্রাসা থেকে ফেরার পথে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি দ্রুত গতির ট্রাক লামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…