তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৯৯ দিনের ভয়াবহ আগুন যুদ্ধে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার কর্মকাণ্ড ’৭১-এর মতোই গণহত্যা। এই দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়া। এ নিয়ে ঈদের পরই ট্রাইবুন্যাল গঠন হবে।
শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু আরোও বলেন, ট্রাইবুন্যালে খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে রাজনীতি করবেন, তা না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন।







