বিনোদন

‘ট্রফি ওয়াইফ’ শাবানা আজমি

‘ট্রফি ওয়াইফ’ শাবানা আজমি

স্বামী গীতিকার জাভেদ আকতার তার চিরচেনা মজার ভঙ্গিতে শাবানা আজমিকে ‘ট্রফি ওয়াইফ’ বলে বর্ণনা করলেন। কারণ খুবই সহজ। শাবানি আজমির পুরস্কার বা ট্রফি প্রাপ্তি। ছবিতে অভিনয়ের জন্য প্রতিনিয়ত ট্রফি জিতে যাচ্ছেন শাবানা আজমি।

সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডে ট্রফি জিতেছেন শাবানা আজমি। কিন্তু অভিনয়ের কারণে লণ্ডনে থাকায় তার পক্ষে ট্রফি গ্রহণ করেন স্বামী জাভেদ আকতার। ট্রফি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন ট্রফি ওয়াইফ পেয়েছি। সে প্রতি সপ্তাহেই ট্রফি জিতে। তাই সে আমার ট্রফি ওয়াইফ।’

২০১৬ সালেই শাবানা আজমি ছয়টি ট্রফি জিতেছেন। আশা করা হচ্ছে ২০১৭ সালে এর সংখ্যা আরও বাড়বে। সর্বশেষ ‘নীরজা’ ছবিতে সোনম কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। চরিত্রটিকে তিনি বেশ স্পর্শকাতর এবং আবেগপ্রবণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আর চরিত্রটিতে অভিনয় তার পুরস্কারের ঝুড়িকে আরও ভরিয়ে দিয়েছে। জাভেদ আকতার ট্রফি ওয়াইফকে নিয়ে তার গর্বের কথা তুলে ধরেন। ফিল্মি বিট।

 

বিষয়:শাবনা আজমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…