চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোকিও অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

নতুন সমস্যায় রাশিয়া। এতদিন তাদের অ্যাথলেটদের আন্তর্জাতিক টুর্নামেন্টে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এবার ঘটনার মোড় ঘুরে গেল। দেশটিকে সমস্ত বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট থেকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)।

এর অর্থ টোকিওতে ২০২০ অলিম্পিক এবং কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপের মতো ইভেন্টেও রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীতের অনুমতি মিলছে না।

তবে অ্যাথলেটদের মধ্যে যারা ডোপিং কেলেঙ্কারিতে নিজেদের না জড়ানোর বিষয় প্রমাণ করতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকার অধীনে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ২০২০ ইউরোতে প্রতিযোগিতা করতে পারবে। ওই আসরে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ একটি আয়োজক শহর। ইউরোপীয় ফুটবলের পরিচালনা কমিটি উয়েফা অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

সোমবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক সভায় ওয়াডার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সি (রুসাডাকে) তাদের পরীক্ষাগারগুলোর তথ্য ওয়াডার তদন্তকারীদের হাতে হস্তান্তর করতে অস্বীকার করেছিল। তারপর এমন ঘোষণা এলো।

সোমবারের সভায় ওয়াডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডোপিং নিয়ে রাশিয়াকে যেসব পদক্ষেপ নিতে বলা হয়েছিল, তার কিছুই নেয়া হয়নি। ওয়াডার কর্মকর্তারা বেশ কয়েকবার মস্কো গিয়ে রাশিয়াকে বোঝাতে ব্যর্থ হয়।

রাশিয়ার অ্যান্টি ডোপিং সংস্থাকে যেভাবে কাজ করার কথা বলা হয়েছিল, তার কিছুই তারা করেনি। দু’বছর অতিবাহিত হলেও কোনো কাজই শেষ করতে পারেনি রুসাডা। তাই পুরো নিষেধাজ্ঞার পথেই হাঁটল ওয়াডা।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের জন্য ২১ দিন সময় পাবে রাশিয়া। ওয়াডা জানিয়েছে, রাশিয়া যদি আপিল করে তাহলে বিষয়টি ‘দ্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)’ পাঠানো হবে।

ওয়াডার প্রেসিডেন্ট স্যার ক্রেইগ রেডি মন্তব্যে, রাশিয়ার নিষেধাজ্ঞা ডোপিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে সংস্থার ভাইস-প্রেসিডেন্ট লিন্ডা হেলল্যান্ড বলেছেন, রাশিয়ার জন্য এই শাস্তি পর্যাপ্ত হয়নি।

২০১৮ সালে নিষেধাজ্ঞার কারণে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারেনি রাশিয়ান অ্যাথলেটরা। ওই আসরে ১৬৮ জন রুশ অ্যাথলেট নিরপেক্ষ পতাকা তলে থেকে বিভিন্ন ইভেন্টে অংশ নেন। তার আগে ২০১৪ আসরেও নিষিদ্ধ ছিল রাশিয়ান অ্যাথলেটরা।

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২টোকিও অলিম্পিক ২০২০রাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ‘সফল কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তি’ আসিফ ইকবাল চৌধুরী

পরবর্তী

ও কথা আমি বলিনি: কাদের

পরবর্তী
ফাইল ছবি

ও কথা আমি বলিনি: কাদের

ক্ষুধাসূচকে উন্নতি করেছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT