চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন, নাঈম হাসান ছিলেন বিসিবির হাই-পারফরম্যান্স এবং ইমার্জিং দলেও। কড়া নাড়ছিলেন জাতীয় দলের দরজায়। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দল যেদিন হারল, সেদিনই পেলেন সুখবরটা। ডাক মিলেছে বাংলাদেশ টেস্ট দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে চমক বলতে ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈমের অন্তর্ভুক্তিই। অল্প বয়সে আরেকজন ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনার কঠিন মঞ্চে ঠেলে দেয়া নিয়ে তাই ব্যাখ্যা দিতে হল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।

‘ইংল্যান্ডের সাথে মেহেদী হাসান মিরাজকে ডেব্যু করিয়েছি। ও কিন্তু তখন অনভিজ্ঞ ছিল। অনূর্ধ্ব-১৯ দল থেকে নিয়েছিলাম। নাঈম হাসান যেহেতু বিসিবির প্রোগ্রামে আছে, ইমার্জিং কাপে খেলেছিল, সামর্থ্য আছে বলে আমরা মনে করি।’

Banglabid

প্রধান নির্বাচক টানলেন বৃহস্পতিবার যুবাদের হারা ম্যাচের প্রসঙ্গেও। এদিন যুব বিশ্বকাপের কোয়ার্টারে ভারতের বিপক্ষে দল হারলেও দারুণ বোলিং করেছেন নাঈম। মিনহাজুল সেটিও মনে করিয়ে দিলেন, ‘আজকেও ভারতের সাথে ভাল বোলিং করেছে নাঈম। বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে সেটি মাথায় রেখেই আমরা ওকে রেখেছি। হোমে স্পিনের উপরে জোর দিয়েছি। এজন্য ব্যাকআপ রাখা।’

বাংলাদেশের শততম টেস্টে কলম্বোয় খেলেছিলেন মোসাদ্দেক। মাঝে জাতীয় দলে জায়গা হারান চোখের সংক্রমণের কারণে। সেটা কাটিয়ে বিসিএলে ফিরে সেঞ্চুরি করেছেন। তাই আবার বিবেচিত মিডলঅর্ডারে সম্ভাবনা জাগানো এই তরুণ।

‘চোখের সমস্যার কারণে সাউথ আফ্রিকায় যেতে পারেনি। এখন সৈকত ভাল আছে। এজন্য ফিরেছে।’ মিনহাজুলের ব্যাখ্যা।

নাঈম হাসান
Reneta

সেখানে রাব্বি দলে ফিরলেন প্রায় নয় মাস পর। গত মার্চে শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও শেষবার টেস্টে নেমেছেন গত ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। প্রধান নির্বাচক এই পেসারের ডাক পাওয়া নিয়ে বললেন, ‘সিম বোলিংয়ে সুইং বোলার হিসেবে রাব্বিকে রেখেছি।’

সবশেষ সাউথ আফ্রিকা সফরের দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়। সৌম্য ওয়ানডে সিরিজেও সুযোগ পাননি। সাব্বির সেখানে গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলেছেন। তাদের নিয়ে মিনহাজুল বললেন, সাউথ আফ্রিকা সফরের পারফরম্যান্স নির্বাচকরা বিবেচনায় রেখেছেন।

তাতে অবশ্য উপরোক্তদের বাদ পড়ারই কথা।

৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথমটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে।

প্রথম টেস্টের দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদেী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোটেল রূপসী বাংলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবিক খবরের ভিড়ে একটি ‘অমানবিক’ গল্প

পরবর্তী

আমার লেখা পড়ে পাঠক আমাকে চিনুক: স্বকৃত নোমান

পরবর্তী

আমার লেখা পড়ে পাঠক আমাকে চিনুক: স্বকৃত নোমান

চ্যানেল আই অনলাইন- জেমস ফ্র্যাঙ্কো

ইমেজ বাঁচাতে মরিয়া জেমস ফ্র্যাঙ্কো

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT