চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট দলে জায়গা হারালেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

ভারত সিরিজের পর পাকিস্তান সফরেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।

পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মোস্তাফিজ। এ বাঁহাতি পেসার সবশেষ কয়েকটি সিরিজে জ্বলে উঠতে পারেননি। ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর বিসিএলে শনিবার ১৯ ওভার বোলিং করেও পাননি কোনো উইকেট। খরচ করেছেন ৮৭ রান।

বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৪ ফেব্রুয়ারি। রাওয়ালাপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এপ্রিলে। সেই ম্যাচের জন্য নতুন করে দল ঘোষণা করবে বিসিবি। পুরো সফরেই দলের বাইরে থাকছেন মুশফিকুর রহিম। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মো: মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান টেস্টমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান

পরবর্তী

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সোফিয়া কেনিন

পরবর্তী

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সোফিয়া কেনিন

ঢাকার দুই সিটিতেই নৌকার প্রার্থীরা এগিয়ে

সর্বশেষ

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT