চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট দলে ওলট-পালট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান থেকে হেরে আসা টেস্টের স্কোয়াডে ওলট-পালট করে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে ম্যাচটি।

টি-টুয়েন্টি ও টেস্টের পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে রাখা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন। ফর্মের কারণে ওই সিরিজেই বাদ পড়া মোস্তাফিজুর রহমানের সঙ্গে ফেরানো হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। নতুন মুখ পেসার হাসান মাহমুদ।

চোটের কারণে পাকিস্তানে যেতে না পারা স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ডাক মিলেছে। সুযোগ হয়েছে ব্যাটসম্যান ইয়াসির আলির। টিকে গেছেন গত টেস্টে অভিষিক্ত হয়ে দুই ইনিংসেই বিবর্ণ থাকা ওপেনার সাইফ হাসান।

পাকিস্তান টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও আল-আমিন হোসেন, জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। সৌম্য সরকারকে বিয়ের কারণে পাওয়া যেত না।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসিরতাসকিনমিরাজমুরাদমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT