চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার আকাশ বিরাজ করতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ভোর ৬টা ৩৭ মিনিটে সূর্যোদয় হবে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরগরমতাপমাত্রাবৃষ্টিশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT