চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মাথাব্যথায় আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ দিয়ে শুরু হয়েছিল আইসিসির নতুন প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’। ১ জুন, ২০২১ সালে শেষ হওয়ার কথা যে প্রতিযোগিতার। করোনাভাইরাসে ভেস্তে যেতে বসেছে সব। বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজ হয় পিছিয়েছে, নয়তো বাতিল হয়েছে। এভাবে চ্যাম্পিয়নশিপ সময়মত শেষ করা সম্ভব নয় তা বুঝতে পেরে নতুন সূচি তৈরিতে বসে পড়েছে আইসিসি।

আইসিসির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন সংস্থাটির মাথাব্যথার কারণ। প্রতিযোগিতাটির ভবিষ্যৎ কী তা নিয়ে এখনো অবশ্য বড়রকমের সিদ্ধান্তে আসবে না তারা। বরং সদস্য দেশগুলোকে সঙ্গে নিয়ে নতুন সূচি তৈরিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি।

‘আমরা এই প্রতিযোগিতা নিয়ে কাজ করা চালিয়ে যাবো। আমরা একটি বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছি যা বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। এরমধ্যে আছে মহামারীর ভেতরেও সম্ভাব্য বিকল্প খুঁজে বের করা। আমরা অবশ্য এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেইনি।’

Banglabid

উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা, ‘সবাইকে আগে নিজেদের সমস্যা নিয়ে কাজ করতে হবে। কোনকিছুই সহজে সমাধান হবে না যতক্ষণ না সবার মাথা এক হয়। এই মহামারী গত তিন-চার বছরের সূচি বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব রেখে যাবে।’

করোনার কারণে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করতে চাইছে ইংল্যান্ড। বাংলাদেশে দুই টেস্টের সিরিজ পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হক বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি তৈরির প্রয়োজন পড়বেই। এরপরও সবাইকে সমান সুযোগ দেয়ার আহ্বান এ কোচের।

‘যখন আমরা ক্রিকেটে ফিরবো, তখন সবাইকে সমান সুযোগ দিতে হবে। টুর্নামেন্ট ছোট করার কোনো দরকার নেই। কোনো ম্যাচ বাতিল করা যাবে না, তাতে যদি আসর লম্বা হয় এরপরও। সবাই যেন সমান সুযোগ পায় সেভাবেই সূচি তৈরি করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

পরবর্তী

মারা গেছেন শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক

পরবর্তী

মারা গেছেন শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক

করোনাভাইরাস

করোনাভাইরাস: ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সময়

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT