চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ব্রড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ইতিহাসের সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখালেন স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের শেষদিনে মাইলফলক থেকে এক কদম দূরে দাঁড়িয়ে মাঠে নেমেছিলেন ইংলিশ পেসার।

ইংল্যান্ড তারকা সোমবারই ইতিহাসে নাম লেখাতে পারতেন। বৃষ্টি তৃতীয় দিনের সারা খেলা ভাসিয়ে নিলে অপেক্ষা বাড়ে। মঙ্গলবার ম্যাচ গড়ানোর খানিক পরে আবারও হানা দেয় প্রকৃতি। এবার আর দীর্ঘ হয়নি অপেক্ষা। ফের মাঠে ব্যাট-বলের লড়াই গড়াতেই কাঙ্ক্ষিত উইকেটটি তুলে নেন ব্রড। তার লাগল ১৪০ টেস্ট, ইনিংসের হিসাবে ২৫৮।

ব্রডের ইতিহাস গড়া উইকেট হলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিবীয় ওপেনার ১৯ রানে থাকার সময় এলবিডব্লিউ ফাঁদে আটকান স্বাগতিক পেসার। চতুর্থ ইনিংসের ১৩.৩ ওভারের খেলা চলছিল তখন।

৩৪ বছর বয়সী ব্রডের আগে টেস্টে পাঁচশ উইকেট ইতিহাসের ছোট্ট ক্লাবে নাম লিখিয়েছেন মাত্র ছয়জন। শীর্ষের তিনই আবার স্পিনার। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ধরাছোঁয়ার বাইরে যেয়ে অবসরে গেছেন ৮০০ উইকেট নিয়ে, অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্নের নামের পাশে ৭০৮ উইকেট ও ভারতের সাবেক অনিল কুম্বলের শিকার ৬১৯ উইকেট।

পরের তিনজন অবশ্য পেসার। যার একজন খেলা চালিয়ে যাচ্ছেন। ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন, নামের পাশে ৫৮৯ উইকেট তার। অজিদের সাবেক গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ শিকার রেখে থেমেছেন ও উইন্ডিজের কোর্টনি ওয়ালশ ৫১৯ উইকেটে ক্যারিয়ার শেষ করেন।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে চতুর্থ দিনে এক বলও খেলা সম্ভব হয়নি। তাতে ব্রডের পাঁচশ উইকেটের মাইলফলকের সঙ্গে ইংল্যান্ডের জয়ের অপেক্ষা বাড়ে। শেষদিনের সকালে ঘণ্টাখানেক খেলা শেষে স্বাগতিকদের আরও ৭ উইকেট চাই জয়ের মঞ্চ গড়তে। সফরকারী উইন্ডিজ পুরো ব্যাকফুটে! তিন টেস্টের সিরিজে আপাতত ১-১এ সমতা।

Reneta

ম্যানচেস্টারে এই টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৬৯ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ব্রডের তোপ, এ পেসারের ৬ উইকেটের সামনে অসহায় উইন্ডিজ ১৯৭ রানে গুটিয়ে যায়।

তাতে প্রথম ইনিংস থেকেই ১৭২ রানের বড় লিড আদায় করে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২৬ রান তুলে খেলা ছাড়ে। ৩৯৯ রানের লক্ষ্য দাঁড়ায় সফরকারীদের সামনে।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে নেমে আবার ব্রডের তোপের মুখে পড়ে। দ্বিতীয় ইনিংসে তাদের হারানো ৩ উইকেটের সবকটি ব্রডের দখলে গেছে। স্কোরবোর্ডে মাত্র ৬০ রান জমেছে। জয় তো ধূসর, ম্যাচ বাঁচানোই দায় এখন হোল্ডারের দলের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT