বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন লিটন দাস। এ মাইফলকে পৌঁছাতে কিপার-ব্যাটারের লেগেছে ৩৩ ম্যাচ। যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম।
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ১৮২ রান দূরে ছিলেন লিটন। প্রথম ইনিংসে ১৪১ রান করা এ ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে অপরাজিত আছেন।
২ হাজার ছোঁয়ার পথে লিটন দুটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন। সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন চলমান টেস্টেই। এ বছরই তিনি করেছেন পাঁচশর বেশি রান।
পঞ্চম দিনের সকালে মুশফিকুর রহিমকে হারানোর পর সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েছেন লিটন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির অবদান ৯৬* রান।







