ক্রিকেট

টেস্টে কোহলিই এখন শীর্ষে

টেস্টে কোহলিই এখন শীর্ষে

এজবাস্টন টেস্টে ভারত হারলেও প্রশংসায় ভাসছেন বিরাট কোহলি। বিপরীত স্রোত ঠেলে ভারত অধিনায়কের ১৪৯ ও ৫১ রানের দুটি ইনিংস কেড়ে নিয়েছে ব্রিটিশ মিডিয়ার নজরও। সেই দুই ইনিংস কোহলিকে উঠিয়ে দিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও। স্টিভেন স্মিথকে ঠেলে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে স্থানটি এখন কোহলির।

২০১৫ সালের ডিসেম্বর থেকে ৩২ মাস টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্মিথ। বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এখন ১২ মাসের জন্য নিষিদ্ধ। ৯৩৪ পয়েন্টে তাকে টপকে গেছেন কোহলি। ৯২৯ রেটিংয়ে স্মিথের অবস্থান এখন কোহলির পরে।

ক্যারিয়ার সেরা তো বটেই, কোহলির এই ৯৩৪ রেটিং পয়েন্ট ক্রিকেট ইতিহাসে ভারতের যেকোনো ব্যাটসম্যানের মধ্যেই সেরা। তার পেছনে পড়ে গেছেন সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীরদের মতো টেস্ট ক্রিকেটে শীর্ষে ওঠা ভারতীয়রা। এজবাস্টন টেস্টের আগে ৯১৬ পয়েন্টে গাভাস্কারই ছিলেন কোহলি থেকে এগিয়ে। তখন ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট ছিল ৯০৩।

টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রেটিং অর্জন করতে হলে অবশ্য আরও ২৮ পয়েন্ট দরকার কোহলির। সাদা পোশাকের ক্রিকেট ইতিহাসে ৯৬১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সবার উপরে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। স্বদেশির ঠিক পরেই ছিলেন স্মিথ।

বিষয়:বিরাট কোহলিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…