ক্রিকেট

চার বছর পর আবারও শীর্ষে কোহলি

চার বছর পর আবারও শীর্ষে কোহলি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার বছরের বেশি সময় পর ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন বিরাট কোহলি। সতীর্থ রোহিত শর্মাকে পেছনে ফেলে শীর্ষে এসেছেন ভারতীয় কিংবদন্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর পুরস্কার পেলেন, ২০২১ সালে জুলাইয়ে পর আবারও চূড়ায়।

বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলি দ্বিতীয় স্থান থেকে উঠে শীর্ষে পৌঁছান। তার রেটিং ৭৮৫। রোহিত দুধাপ নেমে তিনে গেছেন, রেটিং ৭৭৫। দুইয়ে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ক্যারিয়ারসেরা ৭৮৪ রেটিং নিয়ে একধাপ এগিয়েছেন।

কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। শেষ পাঁচ ওয়ানডেতে পঞ্চাশের বেশি রান, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ করেছেন। ভারত ৩০১ রানের লক্ষ্য সহজে তাড়া করে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায়।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুম্যাচে রানের খাতা খুলতে পারেননি কোহলি, শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। পরের তিন ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৩৫, ১০২, অপরাজিত ৬৫ ও কিউইদের সাথে চলতি সিরিজে যান শতকের কাছে।

প্রথমবার ২০১৩ সালের অক্টোবরে ওয়ানডে ব্যাটারদের শীর্ষে পৌঁছেছিলেন কোহলি। ক্যারিয়ারে ১১তম বার শীর্ষে এলেন। সবমিলিয়ে ৮২৫ দিন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কাটিয়েছেন তিনি, কোন ভারতীয়র মধ্যে সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে দশম সর্বোচ্চ নজির।

বিষয়:ওয়ানডেবিরাট কোহলিভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…