ক্রিকেট

টেস্টের আগেরদিন বাংলাদেশ দলে খালেদ-শহিদুল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, টেস্টের আগেরদিন প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, টেস্টের আগেরদিন প্রস্তুতি নিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর কয়েকঘণ্টা আগে দুজন পেসার বাড়াল বাংলাদেশ দল। যোগ করা হয়েছে খালেদ আহমেদ ও শহিদুল ইসলামকে।

দুজনই চট্টগ্রামে দলের সঙ্গে ছিলেন আগে থেকেই। এবার আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাল তাদের অন্তর্ভুক্তির বিষয়টি।

সাকিব আল হাসানকে নিয়ে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের ঘোষণা করেছিল বিসিবি। চোটের কারণে টাইগার অলরাউন্ডার প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন।

চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দল ঘোষণার আগেই ছিটকে যাওয়ায় নতুন মুখ হিসেবে ডাকা হয় মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজাকে।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম।

বিষয়:খালেদ চট্টগ্রাম টেস্ট বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুমিনুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…