তথ্যপ্রযুক্তি

টেলিনর ইন্ডিয়াকে কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল

টেলিনর ইন্ডিয়াকে কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল

বাংলাদেশে অবস্থান সুদৃঢ় করতে মোবাইল অপারেটর রবির সঙ্গে একীভূত হয়েছে এয়ারটেল। এবার ভারতেও বাজার প্রতিযোগিতায় টিকতে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে টেলিনর (ইন্ডিয়া) কিনে নিচ্ছে ভারতী এয়ারটেল।

ভারতী এয়ারটেল বৃহস্পতিবার টেলিনর ইন্ডিয়া কেনার ঘোষণা দিলেও কত টাকায় কিনছে সেটা এখনো জানায়নি।

টেলিনর কিনে নেয়ার মাধ্যমে ভারতের ছয়টি রাজ্যে নরওয়ে ভিত্তিক অপারেটরটির বিস্তৃত নেটওয়ার্ক নিজের আওতায় আনতে চায় ভারতী এয়ারটেল।

একবারেই সস্তায় ভারতের বাজার মাতানো রিলায়েন্স জিও’র সঙ্গে প্রতিযোগিতায় টিকতেই ভারতী এয়ারটেল টেলিনর ইন্ডিয়াকে কিনে নিচ্ছে বলে রয়টার্সের খবরে জানানো হয়।

টেলিনর কেনার ঘোষণার পর পরই একলাফে বেড়ে গেছে ভারতীয় এয়ারটেলের শেয়ার দর। মুম্বাইতে এয়ারটেলের শেয়ারের এই উঠতি প্রবণতা ৫ দশমিক ৫ শতাংশ।

বিষয়:এয়ারটেল টেলিনর ভারতী এয়ারটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…