চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিটক ফোরজির জন্য প্রয়োজনীয় সব করছি: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম প্রতিষ্ঠান টেলিটককে ফোরজি যুগে নিয়ে যেতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আগামী ১৪ জানুয়ারি ফোরজি লাইসেন্স পেতে নিলামে অংশ নেওয়ার আবেদনের শেষ সময়। বর্তমান সিডিউল অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি নিলাম হওয়ার কথা রয়েছে।

টেলিটকের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেনার দায়। কারণ প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ ২ হাজার কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ফোরজি গাইডলাইন অনুযায়ী দেনা পরিশোধ না করে কোন মোবাইলফোন অপারেটর কোম্পানি ফোরজি নিলামে অংশ নিতে পারবে না।

ফোরজি লাইসেন্স আবেদনের প্রায় শেষ সময়ে এমন পরিস্থিতিতে টেলিটকের কী হবে জানতে চাইলে নব-নিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন: সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। টেলিটক সম্পর্কে আগে ভালো মতো জানছি। তবে ফোরজি যুগে টেলিটককে নিয়ে যেতে যা যা প্রয়োজন সেগুলো করতে সাধ্যমত চেষ্টা করেছি।

এর মধ্যেই ফোরজি যাত্রা শুরুর প্রস্তুতি নিয়েছে টেলিটক। বিটিআরসির দেয়া তথ্যানুযায়ী ফোরজি যন্ত্রপাতি আনার অনাপত্তিপত্র সংগ্রহ করেছে টেলিটক এবং দেশের কয়েকটি জায়গায় ফোরজি অবকাঠামো স্থাপন করেছে।

১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের পর নিলামে যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। এরপর ২৯ জানুয়ারি নিলাম বিষয়ক আলোচনা, ৫ ফেব্রুয়ারির মধ্যে বিড আর্নেস্ট মানি প্রদান, ৭ ফেব্রুয়ারি নিলামের চিঠি প্রদান, ১২ ফেব্রুয়ারি মক নিলাম এবং ১৩ ফেব্রুয়ারি নিলাম হবে। পরের দিনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪জিটেলিটকফোর জিফোরজিমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT