চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে বাইকার গ্রুপের সংঘর্ষে নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ওয়াকো শহরে প্রতিদ্বন্দ্বি মটর সাইকেল গ্যাংয়ের (বাইকার গ্যাং) মধ্যে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। নিহত ও আহত সকলেই ‘বাইকার’ বলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় টেক্সাস মার্কেট নামে পরিচিত টুইন পিক স্পোর্টস বার এন্ড গ্রিল নামক রেস্টুরেন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কমপক্ষে তিনটি গ্রুপ এই সংঘর্ষের সাথে জড়িত বলেও জানায় পুলিশ। 

পুলিশ জানায় ঘটনাস্থলেই আটজন মারা যায় এবং অপর আরেক জন মারা যায় হাসপাতালে নেয়ার পর।

একজন প্রত্যক্ষদর্শী মিশেল লোগানের বরাতে ওয়াকো ট্রিবিউন হেরাল্ড জানায়, রেস্টুরেন্টটির গাড়ি রাখার স্থানটি রীতিমতো যুদ্ধক্ষে্ত্রে পরিণত হয়। পার্কিং লটে প্রায় ৩০টি বন্দুক দিয়ে ১০০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয় বলেও জানান মিশেল।

ওয়াকো পুলিশ জানায় প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলো সংঘাতে লিপ্ত হলে দুপুরের পরে সংক্ষিপ্ত সময়ের জন্য এই গোলাগুলির ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন বলেন প্রথমে হাতাহাতির পর্যায়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব ধীরে ধীরে চেইন, ছুড়ি এবং শেষে আগ্নেয়াস্ত্রের লড়াইয়ে পরিণত হয়।

Reneta

গোলাগুলি শুরু হলে পুলিশ সেখানে যায় এবং সংঘর্ষে লিপ্ত কয়েকজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় বলে জানান সোয়ানটন। সংঘর্ষে জড়িয়ে পড়া গ্যাং খুবই ভয়ংকর প্রতিদ্বন্দ্বি ছিল এবং অনেক নিরীহ মানুষও ওই ঘটনায় আহত হতে পারতেন, বলে জানান তিনি।

গোলাগুলিতে জড়িত গ্রুপগুলো অন্য কোনো জায়গায় ওয়াকোর ভেতর বা বাইরে আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে আশংকা প্রকাশ করছেন স্থানীয় পুলিশ।

স্থানীয় অধিবাসিদের তিনি উপদ্রুত এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পুলিশের কোন সদস্য এ ঘটনায় আহত হয়নি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতা থেকে আজ শিলং যাবেন হাসিনা আহমেদ

পরবর্তী

ভাঙ্গনের কবলে সিরাজগঞ্জ বালিঘুগরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

পরবর্তী

ভাঙ্গনের কবলে সিরাজগঞ্জ বালিঘুগরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

টাঙ্গাইলে ধান উৎপাদনে বিকল্প পদ্ধতি ব্যবহার

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT